অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স

ডেস্ক : চুয়াডাঙ্গায় এখন থেকে এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে ড্রাইভিং লাইসেন্স মিলবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গার উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন। বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, এ কার্যক্রম উদ্বোধনের পর ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা একই দিন বায়োমেট্রিক করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে ওই দিনই ম্যাসেজের মাধ্যমে অনলাইনে ফি জমা দিলে ঘরে বসেই ডাকযোগে লাইসেন্স পেয়ে যাবেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, সংশ্লিষ্টরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স

আপডেট টাইম : ০৫:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩