অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বিস্ফোরণে বরসহ নিহত ২

ডেস্ক: ভারতের ছত্রিশগড়ের কবীরধাম জেলায় বোমা বিস্ফোরণে সদ্য বিবাহিত এক যুবক ও তার ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশু ও নারীসহ চারজন।

বোমাটি বিয়ের উপহার হিসেবে দেওয়া একটি মিউজিক সিস্টেমের মধ্যে পাঠিয়েছিলেন নববধূর সাবেক প্রেমিক। মঙ্গলবার এ ঘটনায় ওই সাবেক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করে।

নিহত বরের নাম হিমান্দ্র মেরাই। গত ১ এপ্রিল তাদের বিয়ে হয়। ওই বিয়েতে উপহার হিসেবে একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম পান তিনি। গত সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করলে বিকট শব্দে তা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই হিমান্দ্র নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ভাই। এ ঘটনায় ঘরের দেওয়াল ধসে নারী ও শিশুসহ চারজন আহত হন।

বিস্ফোরণের তদন্ত করে পুলিশ জানায়, বোমা উপহার পাঠানো ব্যক্তি সদ্য বিবাহিতার প্রেমিক ছিলেন। তার নাম সার্জু।

কবীরধামের এসপি মনিশ ঠাকুর জানান, প্রেমিকা অন্যত্র বিয়ে করায় ক্ষীপ্ত হয়ে বিস্ফোরকসহ ওই উপহারটি পাঠান বলে স্বীকার করেছেন সার্জু। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বিস্ফোরণে বরসহ নিহত ২

আপডেট টাইম : ০৪:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩