অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

হৃদয়বিদারক, মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন দুই বোন

ডেস্ক: গর্ভধারিণী মায়ের লাশ বাড়িতে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিলেন দুই বোন। মঙ্গলবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার দিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

জানা গেছে, সাদিয়া ফেরদৌস ও শারমিন আকতার নামে দুই বোন উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়ার জহির আহমদের কন্যা। তারা টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

মঙ্গলবার ভোরে পৃথিবী থেকে চিরকালের জন্য পরপারে চলে যান তাদের মা। সেই মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশ নিতে হয় দুই বোনকে।

এ বিষয়ে সাদিয়া ও শারমিনের চাচাতো ভাই রবিউল বলেন, রমজানমাস থেকেই শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ভোর সাড়ে তিনটায় মারা যান তিনি।

সাদিয়া-শারমিনের বাবা জহির আহমদ বলেন, যেখানে একদিন আগেও মেয়েরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। হঠাৎ এত বড় ধাক্কা কীভাবে সামলে পরীক্ষায় পাশ করবে আল্লাহ ভালো জানেন।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, দুই পরীক্ষার্থীর মায়ের মৃত্যু সত্যি বেদনার। তাদেরকে মানসিকভাবে সহযোগিতা প্রদানে ইতোমধ্যে কেন্দ্র সচিবকে অবহিত করা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

হৃদয়বিদারক, মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন দুই বোন

আপডেট টাইম : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩