অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দালাল থেকে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিআরটিএর

গ্রাহকের নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে মোটরযানের কর ও ফি-সহ সকল লেনদেন করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২৩ মে) বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত ‌‘দালাল চক্র হতে সাবধান সংক্রান্ত বিআরটিএ’র সতর্কীকরণ’ শীর্ষক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে, মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য মোটরযানের কর ও ফি পরিশোধকালে (যেমন, অনুমিত আয়কর, অগ্রিম আয়কর, ভ্যাট, সম্পূরক কর ইত্যাদির অর্থ) নির্ধারিত ব্যাংক কাউন্টার অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) বা ব্যাংক কার্ডের মাধ্যমে জমা দিতে হয়। এ ক্ষত্রে তৃতীয় পক্ষ বা কোনো দালালের মাধ্যমে এ অর্থ প্রদান করা হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও বলা হয়, বিআরটিএ সংশ্লিষ্ট সকল অর্থ অনলাইনে প্রদানকালে মালিকের নিজস্ব ব্যাংক কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (MFS) হিসাব/অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে বিআরটিএর ওয়েবসাইট ভিজিট করে সকল বিষয় অবহিত হওয়ার জন্য কিংবা বিআরটিএ অফিসে সরাসরি যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দালাল থেকে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিআরটিএর

আপডেট টাইম : ০৯:৫৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩