পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুষ্ঠু নির্বাচন কত প্রকার জানুয়ারিতে দেখিয়ে দেব : তাপস

ডেস্ক : সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কী কী ২০২৪ সালের জানুয়ারিতে তা দেখিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (১২ জুলাই) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ তাপস বলেন, ‘আজকে ঢাকা ফুঁসে উঠেছে। আমরা আর কোনো নৈরাজ্য বরদাশত করব না। আজকে থেকে আমরা আর ঘরে যাব না। ৭১ সালে মানুষ যেমন রণাঙ্গনে গেছে, তেমনি আমরা রাজপথে থাকব।’

তাপস বলেন, ‘বাংলাদেশের একমাত্র কাণ্ডারি শেখ হাসিনা। তার নেতৃত্বে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ঢাকাসহ সারা দেশে দুর্গ গড়ে তোলা হবে। বিএনপির নৈরাজ্য প্রতিহত করা হবে।’

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুষ্ঠু নির্বাচন কত প্রকার জানুয়ারিতে দেখিয়ে দেব : তাপস

আপডেট টাইম : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩