অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩

বাংলার খবর২৪.কম021_55046 : নাটোরের বড়াইগ্রামের রাজাকার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।

সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে নাটোরের বড়াইগ্রামের রাজাকার মোড়ে ঢাকাগামী কেয়া পরিবহন এবং সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে আসতে থাকা অথৈ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২০ জন নিহত হয়। এছাড়াও আহত হয় আরো ৪০ জন।

আহতদের চিকিৎসার জন্য আমেনা ক্লিনিকে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৩ জনের মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত মোট ৩৩ জন নিহত হয়েছে। বনপাড়া হাইওয়ে থেকে ২৪ টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩

আপডেট টাইম : ০৭:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪