পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার: জিএম কাদের

ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। আমরা চাই নির্বাচন ব্যবস্থা সব সময় সরকারের আওতার বাইরে রাখতে হবে। নিবাচন ব্যবস্থা স্বাধীন জায়গায় রাখতে হবে। যারাই ক্ষমতায় আসে তারাই নির্বাচন ব্যবস্থা তাদের আওতায় রাখতে চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট পদে নিজেদের লোক নিয়োগ দিয়েছে, যারা দলীয় আনুগত্য করবে। কিছু আইন সংস্কার করেছে যাতে নির্বাচনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে। এমন বাস্তবতায় কখনওই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, এটা বারবার প্রমাণ হয়েছে। যখন সরকার মনে করছে নির্বাচন কিছুটা নিরপেক্ষ করতে হবে, তখন তাই হচ্ছে। যখন মনে করছে সরকারকে হেরে যেতে হবে, সেখানে হেরে যাচ্ছে। সরকারের ইচ্ছার বাইরে নির্বাচনের ফলাফল হচ্ছে না।

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ-সভাপতি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, এমন নির্বাচনকে জনগণের ভোটের নির্বাচন বলা যায় না। এমন নির্বাচন হচ্ছে সরকার বা নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন। এমন নির্বাচনে জনগণের সরকার হয় না। জনগণের সরকার ছাড়া জণগণের জন্য কেউ কাজ করে না। গণতন্ত্র হচ্ছে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, যারা জনগণের জন্য কাজ করবে। এখন তা উল্টে গেছে, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত সরকার আওয়ামী লীগের জন্য কাজ করছে। এটা গণতন্ত্রের বিপরীতে আওয়ামীতন্ত্র বা ডেমোক্রেসির বিপরীতে আওয়ামীক্রেসি। এমন বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এতে নির্বাচনের বিপরীতে সিলেকশন হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার: জিএম কাদের

আপডেট টাইম : ১০:০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩