অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

পুলিশ ছাড়া খেলতে আসার আহ্বান ইসলামী আন্দোলনের

ডেস্ক: পুলিশ বাদ দিয়ে আওয়ামী লীগকে খেলতে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলছেন, খেলা হবে। আমরাও বলছি খেলা হবে। তবে পুলিশ বাদ দিয়ে আসুন, খেলা হবে।

শনিবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে নিহত মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করীম হত্যার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সরকারের জনসমর্থন তলানীতে। মাইকিং করেও কেন্দ্রে ভোটার আনতে পারে না। এ অবস্থায়ও সরকার পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে।

সরকার বিরোধী দলের কর্মসূচির দিন শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ইউনুছ আহমাদ। তিনি বলেন, গত ২৮ জুলাই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শন্তি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে হাফেজ রেজাউল করিমকে নির্মমভাবে খুন করে শান্তি সমাবেশের আসল চরিত্র প্রকাশ করেছে। তিনি অবিলম্বে রেজাউলের খুনিদের গ্রেফতার করার দাবি জানিয়ে বলেন, সরকার আলেম-হাফেজদের খুনিদের আড়াল করলে এই সরকার খুনি সরকার হিসেবে চিহ্নিত হবে।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্ব ও ফরিদুল ইসলাম ও কে এম শরীয়তুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম উত্তর থেকে পল্টন মোড়, বিজয়নগর গিয়ে শেষ হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

পুলিশ ছাড়া খেলতে আসার আহ্বান ইসলামী আন্দোলনের

আপডেট টাইম : ০৫:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩