অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, গ্রেফতার ৫

ডেস্ক: কুমিল্লায় অটোরিকশা ছিনতাই করে চালক সঞ্জিতকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২ অক্টোবর) কুমিল্লা র‌্যাব ১১ এর কোম্পানি-২এর অধিনায়ক একেএম মনিরুল আলম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়ইয়াকুড়ি গ্রামের মো. নুর ইসলাম (২৫), বড়কুইয়া গ্রামের শিপন মিয়া (২৩), দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের মো. মিজান (২৪), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পনশাহী গ্রামের মো. মিজানুর রহমান (৩৫) ও মো. মোখলেছকে (৩৭)।

একেএম মনিরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালক সঞ্জিতকে হত্যা করে। তারা এর আগেও একাধিক অটো ছিনতাই করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। রোববার (১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আরো অন্তত: চারজন পালিয়ে যায়। তারা প্রাথমিকভাবে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য-নিহত সঞ্জিত চন্দ্র দেবনাথ (৫৮) কুমিল্লা বুড়িচং উপজেলার শাহদৌলপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ সেপ্টেম্বর সঞ্জিত বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। ২৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকার একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সঞ্জিতের ছেলে অর্পণ দেবনাথ অজ্ঞাতদের আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, গ্রেফতার ৫

আপডেট টাইম : ০১:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩