অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

নয়াপল্টন থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করলো সিআইডি

ডেস্ক: রাজধানীর নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই আলামতগুলো এখন ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানিয়েছেন ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান।

রোববার সকাল পৌণে ১০টায় দিকে রাজধানীর নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন সিআইডির সদস্যরা। সেখানে ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে রাখা স্থানে প্রায় দুই ঘণ্টা ধরে আলামত সংগ্রহ করেন তারা।

গতকাল শনিবার রাত ১১টা দিকে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে ক্রাইম সিন লেখা ফিতা টানিয়ে দেয় সিআইডি। ফিতায় লেখা রয়েছে, ডু নট ক্রস।

আজ সকালে সিআইডির সদস্যরা এসে বিস্ফোরিত ককটেলের পুড়ে যাওয়া টেপ, বারুদ, সালফাইট, হেক্সোক্লোরাইড এবং লিথিয়ামের ভস্ম তাদের নির্দিষ্ট প্যাকেটে তুলে নেন। এছাড়া প্রয়োজনীয় নোটগুলো টুকে নেন সিআইডির ফরেনসিক ইউনিটের সদস্যরা।

আলামত সংগ্রহের পর মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা এখান থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছি। এগুলো এখন ল্যাবরেটরিতে পাঠানো হবে। কেমিক্যাল ল্যাব থেকে রিপোর্ট করবে এখানে কী ধরনের এক্সপ্লোশনের উপাদান ও বিস্ফোরক আছে- তা জানা যাবে।

কতোদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে- জানতে চাইলে তিনি বলেন, এটা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে যাবে। তাই আমরা সময় বলতে পারবো না।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

নয়াপল্টন থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করলো সিআইডি

আপডেট টাইম : ০৮:৩৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩