অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’

অটোরিকশা চালকের পায়ে গুলি শেরেবাংলা নগর থানার ওসি প্রত্যাহার, এসআই গ্রেফতার

বাংলার খবর২৪.কম : index_55268 ব্যক্তিগত শত্রুতার জের ধরে সিএনজি চালিত অটোরিকশা চালকের দুই পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার অভিযোগে শেরেবাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিনকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি সাজানো বলে প্রমান হয়েছে। তাই অভিযুক্ত এসআইকে গ্রেফতার এবং দায়িত্বে অবহেলার কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার রাতে পারিবারিক বিষয়ে নিয়ে মীমাংসার কথা বলে পরিচিত এক ব্যক্তি অটোরিকশা চালক শাহ আলমকে (৩০) কে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া এসআই আনোয়ার তাঁকে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে গাড়িতে তোলেন।

এরপর তালতলা এলাকায় নিয়ে মাটিতে ফেলে হাতকড়া পরা অবস্থাতেই দুই পায়ে গুলি করেন। শাহ আলম বলেন, তাঁর ডান পায়ে শটগান দিয়ে আর বাঁ পায়ে পিস্তল দিয়ে গুলি করেছেন এসআই আনোয়ার। ডান পায়ের হাঁটুর নিচের পুরো মাংসপেশিই গুলিতে উড়ে গেছে।

Tag :

পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী

অটোরিকশা চালকের পায়ে গুলি শেরেবাংলা নগর থানার ওসি প্রত্যাহার, এসআই গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০১৪