অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বিশেষ শর্তে গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত ইসরাইল

ডেস্ক: জিম্মি নারী ও শিশুদের মুক্তি দিতে সম্ভাব্য পাঁচ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। যারা এই সম্মতির পেছনে কাজ করছেন তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে এ ধরনের কোনো চুক্তি হয়নি। খবর রয়টার্সের।

শনিবার ওয়াশিংটন পোস্ট জিম্মিদের পরিবারের ছয় পৃষ্ঠার একটি চুক্তিপত্র প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। এই চুক্তির খবর এমন একসময় এলো, যখন ইসরাইল সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। দুটি স্কুলে চালানো হামলায় বহু নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী উভয়পক্ষ যুদ্ধ বন্ধ রাখার কথা বলেছে এবং যুদ্ধবিরতির পাঁচদিনে প্রতি ২৪ ঘণ্টায় ৫০ বা তার অধিক জিম্মিকে মুক্তি দেওয়া হবে। গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ২৫০ জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় ১২০০ ইসরাইলি নিহত হয়।

ওয়াশিংটনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কাতারে সপ্তাহব্যাপী আলোচনার মাধ্যমে এ চুক্তির রূপরেখা ঠিক করা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বিশেষ শর্তে গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত ইসরাইল

আপডেট টাইম : ১২:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩