অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বাস পুড়তে দেখে জ্ঞান হারালেন মালিক

ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নিজের বাসে আগুন দেওয়ার দৃশ্য দেখে মালিক ও চালক দেলোয়ার হোসেন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

রোববার (১৯ নভেম্বর) জয়দেবপুর-ঢাকা সড়কে গাজীপুরের শহীদ বরকত সরণি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-শেরপুর রুটের তুরাগ পরিবহনের বাসটির মালিক ও চালক দেলোয়ার হোসেনের বাড়ি শহীদ বরকত সরণি এলাকায়। সেখানে তিনি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করেন। হরতাল থাকায় বাসের মালিক ওই এলাকায় বাসটি দাঁড় করিয়ে রেখেছিলেন। মালিক নিজেই বাসটি চালাতেন। প্রতিদিনের মতো শনিবার ভোর রাতে ওই স্থানে বাসটি রেখে বাড়ি যান দেলোয়ার। রোববার দুপুরে কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর স্থানীয়রা পুকুর থেকে পানি এনে আগুন নেভান।

দেলোয়ার হোসেনের পরিবার জানায়, ২৮ লাখ টাকায় কিস্তিতে বাসটি কেনা হয়েছে। প্রতি মাসে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয় এর জন্য। আগুন লাগার খবর পেয়ে বাসা থেকে বাসের কাছে গিয়ে বাসটির পুড়ে যাওয়ার দৃশ্য দেখে অচেতন হয়ে পড়েন মালিক দেলোয়ার।

গাজীপুর মহানগরীরর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছিদ্দিক বলেন, দুপুরের দিকে কে বা কারা বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বাস পুড়তে দেখে জ্ঞান হারালেন মালিক

আপডেট টাইম : ০৪:৩৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩