অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

নৌকার কর্মীদের হাত কেটে ফেলার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান

স্বতন্ত্র প্রার্থীর পথসভায় নৌকার কর্মী সমর্থকদের ‘হাত কেটে দেওয়ার’ হুমকি দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক ইউপি চেয়ারম্যান।

সম্প্রতি এরকম হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্কের ঝড় উঠেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় নৌকার কর্মী সমর্থকদের ‘হাত কেটে দেওয়ার’ হুমকি দেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।

মো. মাহবুবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদের পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। বক্তব্যে ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, প্রত্যেক মা বোনদের বুঝাবেন এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হচ্ছে নৌকা। নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান হয়ে দলের গুরুত্বপূর্ণ পদধারী একজন নেতা নৌকা প্রতীককে ব্যঙ্গ করে এমন কথা বলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে বেফাঁস মন্তব্যকারী এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার জানান, পাগলের মার্কা নৌকা নয়, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা, এদেশের ১৮ কোটি মানুষের মার্কা নৌকা। তবে যে নৌকাকে পাগলের মার্কা বলেছে সে নিজে পাগল আর তার ঈগল মার্কার প্রার্থীও পাগল। পাগল না হলে কেউ এমন মন্তব্য করতে পারে না। আসলে আনসার মোল্লা মাদকাসক্ত ব্যক্তি। তাই তিনি পাগলের মতো কথাবার্তা বলেন। এ ব্যাপারে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।

নৌকা নিয়ে এমন কটূক্তিপূর্ণ বক্তব্যের বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম জানান, আমার কাছে এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেননি। তবে একটি অপরিচিত নম্বর থেকে একটি ভিডিও পাঠানো হয়েছে। আমি ইউএনওকে এ বিষয়ে সত্যতা যাচাই করতে বলেছি।

তবে অভিযুক্ত আনসার মোল্লার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, এটা সুপার এডিট করা হয়েছে। আমি মূলত বলেছি নির্বাচনে ব্যালটে কিংবা বা ব্যালট বাক্সে হাত দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

নৌকার কর্মীদের হাত কেটে ফেলার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান

আপডেট টাইম : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩