পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

৩১ ডিসেম্বর পূর্ণতা পাবে মেট্রোরেল, থামবে সব স্টেশনে

ডেস্ক : আগামী রোববার (৩১ ডিসেম্বর) চালু হবে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ানবাজার স্টেশন। এর মধ্যদিয়ে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত স্থাপিত ১৬টি স্টেশনই চালু হবে। এর আগে ১৩ ডিসেম্বর সর্বশেষ ১৩ ও ১৪তম (ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি) স্টেশন চালু করা হয়।

মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য বলছে, এখন প্রতিদিন মেট্রোরেলে ভ্রমণ করছেন ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

আগামী ৩১ ডিসেম্বর পূর্ণতা পাবে ঢাকা মেট্রোরেল। এদিন থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সবগুলো স্টেশনে ট্রেন থামবে। তবে এখনই সময়সূচির কোনো পরিবর্তন আসবে না।

ডিএমটিসিএল এমডি জানান, ৩১ ডিসেম্বর থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতোই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এই অংশে ট্রেন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।

ভিড়ের কারণে অনেক যাত্রী ট্রেনে উঠতে পারছেন না, এ জন্য ট্রেনে ওঠানামার নিয়ম মানতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডিএমটিসিএল এমডি। তিনি আরও জানান, কাওরানবাজার স্টেশনে প্রবেশ ও বহির্গমনের সব পথ এখনো নির্মিত হয়নি। শাহবাগে একটি লিফটের কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব স্পেশালাইজড হাসপাতালে রোগীদের ওঠানামায় র‍্যাম্প নির্মাণ করা হবে।

এছাড়াও ফার্মগেটের ফুটওভার ব্রিজের সঙ্গে ওয়াকওয়ে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান ডিএমটিসিএল এমডি।

সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এমডি জানান, গত বছর থার্টি ফার্স্টের রাতে ওড়ানো ফানুসের কারণে মেট্রোরেলের ক্যাটানারিতে পড়ে মেট্রোরেলের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। তাই এবার ফানুস ওড়ানো বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। মেট্রোরেলের লাইনের দুই পাশে এক কিলোমিটার এলাকায় ফানুস ওড়ানো বন্ধের অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

৩১ ডিসেম্বর পূর্ণতা পাবে মেট্রোরেল, থামবে সব স্টেশনে

আপডেট টাইম : ১২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩