পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দু-এক দিনে জেঁকে বসতে পারে শীত

ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ডিসেম্বরেও দেশে শীতের প্রকোপ নেই। গত বছরের ডিসেম্বরে বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহ হলেও এবার ঢাকাসহ দেশের বড় অংশে এখনও হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসে শীতের তীব্রতা এবং মাসের শেষে শৈত্যপ্রবাহ হওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গোপসাগরসহ দেশের ঊর্ধ্ব আকাশে গরম ও ঠান্ডা বাতাসের একটি ঘুর্ণন (সঞ্চারণশীল বাতাস) চলছে। ফলে শীতের বাতাস নিচে নামতে পারছে না। পাশাপাশি বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণও বেশি। এসব কারণে শীতের হিমেল বাতাস আমরা পাচ্ছি না। তবে, আগামী দু’এক দিনের মধ্যে তাপমাত্রা কমে দেশের বিভিন্ন জায়গায় ক্রমেই জেঁকে বসতে পারে শীত।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, শনিবার ও রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। এরপরেই বাড়তে থাকবে শীত।

অন্যদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। মাসের প্রথম সপ্তাহে দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দু-এক দিনে জেঁকে বসতে পারে শীত

আপডেট টাইম : ১১:০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩