পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নিজ দুর্গেই জামানত হারিয়ে ফেলেছেন জাতীয় পার্টির প্রার্থীরা।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাট জেলার মোট পাঁচটি উপজেলা নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসন এক সময়ে ছিল জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত।

বিশেষ করে লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনটিতে টানা সাতবার নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী প্রয়াত মজিবর রহমান। সেই আসন তো বটেই, এবারের নির্বাচনে বাকি দুই আসন খুইয়েছে জাতীয় পার্টি। শুধু তাই নয়, জাতীয় পার্টির প্রার্থীরা এবারের সংসদ নির্বাচনে জামানতও হারিয়েছেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিপুল ব্যবধানে হেরে গেছেন জাতীয় পার্টির প্রার্থীরা। যদিও একটি আসন থেকে নির্ধারিত সময়ের আগেই মনোনয়ন প্রত্যাহার করেছিলেন জাতীয় পার্টির প্রার্থী। তবে অপর দুটিতে তাদের দুই প্রার্থী নৌকার প্রার্থীর কাছে হেরে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন, যা অংকের হিসেবে জামানত হারানোর জন্য উপযুক্ত।

রোববার (৭ জানুয়ারি) রাতে ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণার পর এমন তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, লালমনিরহাট-৩ (সদর উপজেলা) আসনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার পেয়েছেন ৭৬ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন পেয়েছেন ১২ হাজার ৯৯৭ ভোট এবং তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান, তিনি পেয়েছেন ১০ হাজার ৪৬১ ভোট।

এই আসনে মোট ভোট পড়েছে এক লাখ ১ হাজার ১৫৩টি। বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে জামানত বাঁচাতে জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসানের প্রয়োজন ছিল অন্তত ১২ হাজার ৬৪৫ ভোটের।অপরদিকে, রোববার জেলা রিটার্নিং কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ পেয়েছেন ৯৭ হাজার ৪৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক পেয়েছেন ৫১ হাজার ৩৩৮ ভোট এবং তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন, পেয়েছেন মাত্র ১ হাজার ১৭৩ ভোট।

লালমনিরহাট-২ আসনে মোট ভোট পড়েছে এক লাখ ৫৬ হাজার ৪৮১টি। একই বিধান অনুযায়ী, জামানত বাঁচাতে এই আসনের জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেনের প্রয়োজন ছিল অন্তত ১৯ হাজার ৫৬১ ভোটের।

এদিকে, লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন মনোনয়ন প্রত্যাহার করেন জাতীয় পার্টির লাঙলের প্রার্থী হাবিবুল হক বসুনিয়া। এই আসনে নৌকার প্রার্থী মোতাহার হোসেন ৯০ হাজার ৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নিজ দুর্গেই জামানত হারিয়ে ফেলেছেন জাতীয় পার্টির প্রার্থীরা।

আপডেট টাইম : ০৫:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪