অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বুড়িচংয়ে সূর্যের দেখা নেই, জনজীবন বিপর্যস্ত

মোঃ সাকিবুল হাসান, (বুড়িচং) কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

ঘন কুয়াশা আর শীতে বুড়িচংয়ে ব্যাহত হচ্ছে জনজীবন।

গত এক সপ্তাহ থেকেই কুয়াশায় আচ্ছন্ন কুমিল্লার বুড়িচং জেলার বিভিন্ন গ্রাম । দুপুর বেলা হালকা রোদ বের হলেও সকালে ও সন্ধ্যায় কুয়াশাচ্ছন্ন এ অঞ্চল।

গত সোমবার সন্ধ্যায় থেকেই ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। বেলা যত বাড়ছে ততই কুয়াশা বাড়ছে। এতে করে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ সাধ্য অনুযায়ী গায়ে জড়িয়ে নিচ্ছেন গরম কাপড়। কারও কারও গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরে বেরিয়ে পড়ছেন কাজের সন্ধানে। শীতের কারণে অনেকে কাজে যেতে পারছে না। হঠাৎ চলে আসা এই ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা হিমশিম খাচ্ছে মানুষ। ঠাণ্ডা আর ঘন কুয়াশায় বুড়িচংয়ের চর ও বিল অঞ্চলের মানুষের কষ্ট বেড়েছে। অনেকে অসুস্থ হতেও শুরু করেছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। শীত জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। হঠাৎ করে গত এক সপ্তাহ যাবত আবার শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। দিন দিন তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দিনমজুর শুকুর আলী ও রমিজ জানান, প্রচুর শীত পড়েছে। শীতের কারণে কাজে যেতে পারছি না। কাজ না করলে আমাদের সংসার চলবে না। প্রচণ্ড শীত ও কুয়াশা পড়েছে। সূর্যের দেখা নাই। শীত বাড়লে শিশু ও বৃদ্ধদের অনেক কষ্ট হয়।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বুড়িচংয়ে সূর্যের দেখা নেই, জনজীবন বিপর্যস্ত

আপডেট টাইম : ১২:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪