পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জনগণের বিজয় অনিবার্য : নজরুল ইসলাম খান

মো: সুমন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির লড়াই জনগণের পক্ষের লড়াই, এ লড়াই আরো সুসংগঠিত করা হবে, অব্যাহত রাখা হবে। এতে জনগণ ও বিরোধী জোটের বিজয় অনিবার্য।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘একতরফা নির্বাচনে গণতন্ত্র নির্বাসনে’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন। গণতান্ত্রিক বাম ঐক্য এর আয়োজন করে। এতে সংগঠনের সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংগঠনের নেতারা বক্তব্য দেন।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন ধারণা সৃষ্টি হয়েছে এই নির্বাচনে ডামি প্রার্থী। যদিও নির্বাচন কমিশনও ডামি, অনেক সরকারি প্রতিষ্ঠানও সেরকম আচরণ করছে।

তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করার পরও সিইসি ঘুমিয়েছেন। কারণ সবই তো নির্ধারণ ছিল। এটা ডামি নির্বাচনের সরকার, জনগণের সরকার না।

গণতন্ত্র নিয়ে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে রসিকতার অধিকার জনগণ কাউকে দেয়নি। সরকার ঠিক করছে কে বিরোধীদল হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ হলেও বিদেশে উন্নত চিকিৎসায় যাওয়ার সুযোগ পাচ্ছে না। দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা কারাগারে।

নজরুল ইসলাম খান বলেন, ২৮ অক্টোবরের পর থেকে ২৫ হাজার গ্রেফতার, দেড় হাজারের বেশি নেতাকর্মীকে সাজা দেয়া হয়েছে। রাত ১০টা পর্যন্ত আদালত চলে। এভাবে গণতান্ত্রিক আন্দোলন দমনের স্বপ্ন দেখছে সরকার। এটা কোনো কাজে আসবে না। প্রতিপক্ষকে গ্রেফতার করে রেখে, অত্যাচার নির্যাতন করে দমিয়ে রাখতে পারবে না। সব স্বৈরাচারের একই স্বভাব তারা ইতিহাস ভুলে যায়।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জনগণের বিজয় অনিবার্য : নজরুল ইসলাম খান

আপডেট টাইম : ০১:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪