অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

৩০ জানুয়ারি সংসদ প্রতিহত করা হবে : জয়নাল আবেদীন

ডেস্ক : আগামী ৩০ জানুয়ারি জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে তা প্রতিহত করার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের কার্যালয়ের সামনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কালো পতাকা মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুমকি দিয়েছেন তিনি।

জয়নাল আবেদীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ মেনে নেয়নি। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো নির্বাচন মেনে নেয়নি। ২০১৪ সালে আওয়ামী লীগ অটো পাস করেছে। ২০১৮ সালে নিশিরাতে নির্বাচন করেছে। আর ২০২৪ সালে ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছে। আবারও তারা বাংলাদেশের মানুষকে লুটেপুটে খাবে। আবারও বিএনপি নেতাদের ওপর হামলা করবে, মামলা করে জেলে দেবে। এগুলো সহ্য করা হবে না। তাই ৩০ তারিখ যে সংসদ হবে, বাংলাদেশের জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে।

এরপর নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, আপনি জনগণের ২ হাজার কোটি টাকা নষ্ট করেছেন। নির্বাচন হয়েছে? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনলাম ৬০০ জন এমপি। ৩০০ জন ১০ জানুয়ারি শপথ নিয়েছে। আর ৩০০ জন নাকি ৩০ তারিখ পর্যন্ত বলবৎ আছে। ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মৃত ব্যক্তির ভোটে নির্বাচিত হয়েছে। আর এবার ২০২৪ সালে নির্বাচিত হয়েছে নাবালক শিশুর ভোটে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

৩০ জানুয়ারি সংসদ প্রতিহত করা হবে : জয়নাল আবেদীন

আপডেট টাইম : ০১:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪