পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পেঁয়াজের দাম আবারও ১০০ টাকা ছাড়াল

ডেস্ক : ভরা মৌসুমে ফের পেঁয়াজের কেজি ১০০ টাকায় উঠেছে। মাঝখানে কয়েকদিন ৭৫ থেকে ৮০ টাকায় পাওয়া গেলেও এখন মানভেদে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা বা তারও বেশি দামে।

রাজধানীর বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা। দুদিন আগে একই মানের পেঁয়াজের দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকায়। তবে গত মাসে একই মানের পেঁয়াজের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা। যদিও গত বছর এই সময়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩৫ থেকে ৪০ টাকায়।

একইভাবে আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। সপ্তাহের শুরুতে পাওয়া যেত ৮৫ থেকে ৯০ টাকায়। গত মাসের এই সময়ে দাম ছিল ১০০ থেকে ১৪০ টাকা। আর গত বছরের এই সময়ে বিক্রি ছিল ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।

পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে একাধিক ব্যবসায়ী জানান, কারণ ছাড়াই পেঁয়াজের দাম বাড়ছে। বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। সরকার রোজার সময় আমদানির উদ্যোগ নেওয়ায় তখন পেঁয়াজের দাম কমে যাবে, এ আশঙ্কায় মজুতদাররা বাজারে সরবরাহ কমিয়ে এখন আগাম লাভ তুলে নিচ্ছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পেঁয়াজের দাম আবারও ১০০ টাকা ছাড়াল

আপডেট টাইম : ০৮:৫৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪