পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত দুই।

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দিনা উপজেলার মাধাইয়া রহিমানগর সড়কের দেওকামতা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কৈকরই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. হাসান (১৬)। সে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
নিহত তাওহিদ (২০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।
স্থানীয় এক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নবাবপুর থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর নতুন বাজার যাওয়ার পথে মাটিবাহী ট্রাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় হাসান নামের একজন যাত্রী। মারাত্মক আহতাবস্থায় তাওহিদকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত দুই।

আপডেট টাইম : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪