অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের ৫০ সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ৫০ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র‍্যাব-১০ এর অধিনায়ক জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭টি চাকু, ৫টি বড় ছোড়া, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ইলেক্ট্রিক শক দেয়ার মেশিন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং কালচার সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, নাশকতা ও হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। সময়ের সাথে সাথে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে। পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। এ সময় কিশোর গ্যাং নির্মূলে সংস্থাটির অভিযান ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের ৫০ সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০১:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪