পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন
তমিজ উদ্দিন রোডের ঢালাই

কাউন্সিলরের জন্য এলাকাবাসীর দোয়া

ফারুক আহমেদ সুজন : রাজধানীর ডেমরায় ডিএসসিসির ৬৯নং ওয়ার্ডে দীর্ঘ ৮০ বছর পর প্রশস্ত পাকা রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী। ওয়ার্ডটির রাজাখালী থেকে মীরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এ সড়কটি হাজি তমিজ উদ্দিন সড়ক হিসাবে পরিচিত গুরুত্বপূর্ণ একটি অভ্যন্তরীণ সড়ক। শুক্রবার ভোরে দ্বিতীয় দফায় সড়কের ঢালাই কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির বন্যা বয়ে গেছে। ওয়ার্ডের কাউন্সিলর সালাহ্ উদ্দিন আহমেদ ও ডিএসসিসির সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেলের থোক বরাদ্দ থেকে রাস্তার ঢালাইকাজ সম্পন্ন হয়। নির্মাণকাজের সময় রাত জেগে অবস্থানরত এলাকাবাসীর মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে ওই দুই কাউন্সিলরের পক্ষ থেকে। এদিকে এলাকাবাসীও শুক্রবার বাদ জুমা রাজাখালী জামে মসজিদে ওই কাউন্সিলরের নামে দোয়া করিয়েছেন।

এলাকাবাসী জানান, দুঃখের বিষয় হলো, ইতঃপূর্বে অপ্রশস্ত ও কাঁচা এ সড়কটিতে কোনো প্রকার যানবাহন চলতে পারত না। সামান্য বৃষ্টি হলেই নিচু এ সড়কে পানি জমে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। আর অধিকাংশ সময় কর্দমাক্ত থাকা এ সড়কটির দুই পাশের অধিবাসীদের ভোগান্তির কমতি ছিল না।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

তমিজ উদ্দিন রোডের ঢালাই

কাউন্সিলরের জন্য এলাকাবাসীর দোয়া

আপডেট টাইম : ০৪:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪