অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বগুড়া সাতমাথায় ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সজীব হাসান, বগুড়া: বগুড়ার সাতমাথায় অগ্নিকাণ্ডে ১২ টি ফলের দোকান পুরে ভস্মিভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের সাতমাথা এলাকার বিআরটিসি মার্কেট সংলগ্ন ফল মার্কেটটিতে এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়। সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের পশ্চিমে ১২টি ফলের দোকান অবস্থিত।প্রতিটি দোকানেই বিভিন্ন ধরনের ফল মজুত ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে আসেন। এসে দেখেন দোকানগুলো ভস্মিভূত হয়েছে।রাত ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাদের তিনটি ইউনিট ২০ মিনিটের ব্যাবধানে আগুন নিয়ন্ত্রণে নেয়।বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মঞ্জিল হক। তিনি জানান , এই মুহুর্তে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না আসলে আগুনের সূত্রপাতটা হলো কিভাবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহুর্তে নিরুপন করা যায়নি। তবে প্রতিটি দোকানে খেজুরসহ বিভিন্ন প্রকার ফলমুল ছিলো।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বগুড়া সাতমাথায় ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট টাইম : ০৫:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪