অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

লালমনিরহাটে তামাক ক্ষেতে পুঁতে রাখা শিশুর মরদেহ উদ্ধার।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি তামাক ক্ষেত থেকে রোমান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের সেতুর বাজার সংলগ্ন একটি তামাকের জমিতে তার দেহের অর্ধেক অংশ মাটিতে পুতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোমান ওই এলাকার আমিনুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল রোমান। তার সন্ধানে এলাকায় মাইকিং করে তার পরিবার। এদিকে আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই এলাকার একটি তামাকের ক্ষেতে শিশু রোমানের মরদেহ অর্ধেক মাটিতে পুতে রাখা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, গতকাল থেকে রোমানকে তার পরিবার খোঁজাখুঁজি করছিল। আজ বিকেলে তার দেহ তামাক ক্ষেত পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন কৃষক। রোমানকে মাটিতে অর্ধেক পুতে রাখা হয়েছিল, তার মাথা এবং পায়ের কিছু অংশ বাইরে ছিল।

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, মৃত্যুর কারন জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। খুব শীঘ্রই রোমানের মৃত্যুরহস্য উদঘাটন সম্ভব হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

লালমনিরহাটে তামাক ক্ষেতে পুঁতে রাখা শিশুর মরদেহ উদ্ধার।

আপডেট টাইম : ০৩:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪