পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

অচল দলকে সচল করতে খালেদার এ নির্লজ্জ মিথ্যাচার : নাসিম

বাংলার খবর২৪.কম index_55452: ‘এই সরকার বিদেশে গিয়ে শুধু ফটো সেশন করেছে, আন্তর্জাতিক বিশ্ব বৈধতা দেয় নি’- গতকাল নীলফামারীতে এক জনসভায় খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম বলেন, খালেদা জিয়া তার অচল দলকে সচল করার লক্ষ্যে হতাশা থেকে নির্লজ্জ মিথ্যাচার করে বেড়াচ্ছেন। যদি শেখ হাসিনাকে বিদেশীরা নির্বাচিত সরকার বলে বৈধতা না দিত, তাহলে তার সঙ্গে বিভিন্ন দেশের সরকার প্রধানরা বৈঠক করতেন না। এমনকি বিদেশী সরকারও বাংলাদেশ সফরে এসে চুক্তিতে আবদ্ধ হতেন না।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আপনি সাবেক প্রধানমন্ত্রী । তাই বলছি মিথ্যাচার না করে দায়িত্বশীল হন। দল গোছান। ২০১৯ সালে আবার নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিন।

গোলাম আযমের লাশ বাংলাদেশে দাফন না করার দাবি জানিয়েছে কয়েকটি ছাত্র সংগঠন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,‘তনি সর্বোচ্চ আদালতের রায় মেনে কারাবাসে ছিলেন। এখন এর ব্যতিক্রম করার কোন সুযোগ নেই’

ইসলামী দলগুলোর ডাকা ২৬ অক্টোবরের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, একজন নেত্রীর আদালতে হাজির না হওয়ার জন্য তার প্ররোচণায় হরতাল ডাকা হয়েছে। তিনি বিচারের মুখোমুখি হতে ভয় পান বলেই এই হরতাল।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

অচল দলকে সচল করতে খালেদার এ নির্লজ্জ মিথ্যাচার : নাসিম

আপডেট টাইম : ০৮:৪৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪