পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দালালের হাতে লাঞ্ছিত মোটরযান পরিদর্শক

ড্রাইভিং লাইসেন্স প্রদানে অনিয়ম ঝিনাইদহ বিআরটিএ এডি আতিয়ার রহমানের বিরুদ্ধে

ডেস্ক : আপাদমস্তক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে গেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আতিয়ার রহমান। ডজন খানেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । সব কিছু জেনেও নিরবতা পালন করছে কর্তৃপক্ষ। টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স প্রদানে জাল জালিয়াতিসহ গ্রাহক সেবায় ঘুষ লেনদেন চলে প্রকাশে। দালাল নিয়ন্ত্রণ, অনিয়ম দুর্নীতির অভিযোগ যেন পিছু ছাড়ছে না তার। বিআরটিএর এই সার্কেলে এবার দালালদের সাথে বাকবিতন্ডা জড়িয়ে নিজ কার্যালয়ে লাঞ্চিত হয়েছে মোটরযান পরিদর্শক তারিক হাসান।

বৃহস্পতিবার ৪ এপ্রিল দুপুরে বিআরটিএ কার্যালয়ে নিজ কক্ষে মোটরযান পরিদর্শক তারিক হাসানকে লাঞ্ছিত করেন ওলিয়ার নামক এক দালাল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে কর্মস্থল বিআরটিএ অফিসে নিজের কক্ষে অবস্থান করছিলেন মোটরযান পরিদর্শক তারিক হাসান। এ সময় ওলিয়ার রহমান নামের এক দালাল তারিক হাসানের কক্ষে ঢুকে গালি-গালাজ শুরু করেন। পরে তারিক হাসান তাকে অফিস থেকে বের হতে বললে ওলিয়ার চড়াও হয়। এক পর্যায়ে তারিক হাসানকে ধাক্কা দেয়। বিষয়টি দেখে অফিসের অন্যরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে তারিক হাসান বলেন, দালাল ওলিয়ারকে অফিসের বাইরে যেতে বলায় তিনি আমার ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে তেড়ে আসে। এছাড়াও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। তিনি আরও বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় আমার ওপর হামলা হতে পারে।

এ ব্যাপারে ঝিনাইদহ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আতিয়ার রহমান বলেন, কিছু দালাল চক্র অফিসের মধ্যে প্রবেশ করে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। আমি ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করেছি। এ ধরনের ঘটনা এড়াতে অনতিবিলম্বে দালালচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দালালের হাতে লাঞ্ছিত মোটরযান পরিদর্শক

ড্রাইভিং লাইসেন্স প্রদানে অনিয়ম ঝিনাইদহ বিআরটিএ এডি আতিয়ার রহমানের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪