পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পাটগ্রাম সংবাদদাতা লালমনিরহাট

ভূমিদস্যুরা ধারালো ছুড়ি দিয়ে ডান চোখ তুলে নিয়ে বাম চোখটিও তুলে ফেলার হুমকি দিচ্ছেন এমন অভিযোগ এনে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কলেজছাত্র  আনিছুর রহমাম(২০) ও তার পরিবার। আনিছুর বাউরা নবীনগর এলাকার মফিজুল ইসলামের ছেলে ও বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে আনিছুর রহমানের বাবা মফিজুল ইসলাম জানান, ২০১৩ সালে ৯ শতাংশ জমি কিনে তাতে চাষাবাদ করে আসছিলাম। গত ১৯ নভেম্বর ২০২৩ ইং তারিখে গ্রামের চিহ্নিত ভূমিদস্যুরা হঠাৎ সেই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক তা দখল করতে চায়। এ সময় আমি এবং পরিবারের উপড় হামলা চালায়। আমাদের রক্ষা করতে আমার ছেলে এগিয়ে এলে ভূমিদস্যুরা আমার ছেলে আনিছুর এর ডান চোখ উপড়ে ফেলে।
ভুক্তভোগী আনিছুর জানান, ক্রয়কৃত জমিতে হালচাষ করার সময় বাউরা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ১৫-১৬ জন হামলা চালিয়ে আমার বাবা মফিজুল ও মা আনজু আরা বেগমকে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আমি বাবা-মাকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় আমাকে মাটিতে ফেলে ধারালো ছুরি দিয়ে আমার ডান চোখ উপড়ে ফেলে হামলাকারীরা।
এ ঘটনায় আমার বাবা মফিজুল ইসলাম ১০/১৫ জনের নাম উল্লেখ করে পাটগ্রাম থানায় একটি মামলা করেন  তারপরও চিহ্নিত ভূমিদস্যুদের অনবরত হুমকি প্রদান করছেন। বর্তমানে আতঙ্কিত হয়ে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছেন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনার বিচার দাবী করেন তারা।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৩:৪৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪