অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা (৩৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদরের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাবিলা এরুলিয়া জিলাদার পাড়ার মৃত শবদুল ঠিকাদারের ছেলে। স্থানীয়রা জানান, মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা ভোর সাড়ে ৪টার দিকে মাংস বিক্রির জন্য নিজ বাড়ি থেকে গোদার পাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সে সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর একপর্যায়ে তার ডান হাতের কব্জি থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলে। এসময় মিরাজুল প্রাণে বাঁচাতে এরুলিয়া জেলাদারপাড়ায় বড় মসজিদে ঢুকে পড়েন। এসময় মসজিদের মুসল্লিরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান, কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে মিরাজুল এক যুবককে মারপিট করেছিল। মারপিটে ওই যুবকের হাত ভেঙে যায়। এ ঘটনার জেরে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১২:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪