পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বগুড়ায় ছেলের কোদালের আঘাতে প্রাণ গেল বাবার

(বগুড়া) প্রতিনিধি:
পুত্রবধূকে মারধরের প্রতিবাদ করায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার আলতাবনগর কুহিল দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কফিজ উদ্দিন। তিনি ওই এলাকার মৃত তছিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত নিহতের ছেলে জুয়েলকে আটক করেছে পুলিশ। জুয়েল পেশায় দিনমজুর। এসব তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার। স্থানীয়দের বরাতে তিনি জানান, জুয়েল ঢাকায় দিনমজুরের কাজ করতেন। মাঝে মাঝে বগুড়ায় আসতেন। তবে বাড়িতে গেলেই নানা কারণে তার স্ত্রীকে মারধরসহ নির্যাতন করতেন। বুধবার রাতেও জুয়েল স্ত্রীকে মারধর করেন। এ সময় কফিজ উদ্দিন প্রতিবাদ করলে বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জুয়েল বাবার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, স্থানীয়রা জুয়েলকে আটক করে পুলিশে সোপার্দ করেছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বগুড়ায় ছেলের কোদালের আঘাতে প্রাণ গেল বাবার

আপডেট টাইম : ১২:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪