অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় নদীতে নেমে নিখোঁজের ১৫ ঘন্টা পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ভাইয়ের সাথে নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর উম্মে হাবিবা (৮) নামের এক শিশু শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার ইছামতি নদীর কালিতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু শিক্ষার্থী উম্মে হাবিবা স্থানীয় একটি মডেল একাডেমীর শিক্ষার্থী ও চান্দারপাড়া এলাকার রায়হান সরকারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১৪ আগস্ট বিকেল ৫ টার দিকে পৌর এলাকার দাসপাড়ার পার্শ্ববর্তী ইছামতি নদীতে মাছ ধরতে যায় উম্মে হাবিবা ও তার ভাই জুনায়েদ (১২)। মাছ ধরতে গিয়ে অসাবধাননতাবসত নদীর পানিতে তলিয়ে যায় উম্মে হাবিবা। তখন সাথে থাকা তার ভাই চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নদীতে নেমে খোঁজাখুঁজি করে। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে আলোকসল্পতার কারনে উদ্ধার কাজ চালাতে পারেনি ধুনট ফায়ার সার্ভিস। ঘটনার দিনই রাজশাহীর একটি ডুবুরি দলকে আসার জন্য সংবাদ দেয় ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ হামিদুল ইসলাম। পরের দিন ১৫ আগষ্ট সকালে ডুবুরি দল নিখোঁজের স্থান থেকে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকাজ চলাকালিন নিখোঁজের স্থান হতে প্রায় ২ কিলোমিটার দক্ষিনে কালিতলা এলাকায় ভাসমান লাশ দেখতে পায় সেখানকার স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা লাশটি উদ্ধার করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় নদীতে নেমে নিখোঁজের ১৫ ঘন্টা পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ১২:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪