পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

তিন জেলায় তিন খুন

বাংলার খবর২৪.কম 1395654768khun23_0_55501: বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেটে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকর্মী ও এক সিএন্ডএফ ব্যবসায়ী খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে তারা নিহত হন।

শুক্রবার সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘প্রতিপক্ষের’ হামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা আহ্বায়ক শিমুল হক রেহান (৪০) নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জনা যায়, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে অফিসের ভেতরে একদল দুর্বৃত্ত শিমুলকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি ফাইজুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা খুন করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে সিলেটের সীমান্ত এলাকা কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহত আবদুল আলী উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের আবদুল মনাফের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার কাটাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবদুল আলী নৌকাযোগে কাটাগাঙ এলাকায় আসার পথে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যা ৭ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মনিরুল ইসলাম (৩০) নামে এক সিএন্ডএফ এজেন্টকে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮ টার দিকে পৌর এলাকার স্টেডিয়ামের সামনে তাকে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

তিন জেলায় তিন খুন

আপডেট টাইম : ০৩:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০১৪