পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় নির্মিত ব্রিজের এ্যাপ্রোচ রোড না করায় যান চলাচল বিঘ্নিত

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এলজিইডি মহেশপাড়ায় ব্রিজ নির্মাণ করে। ব্রিজের দুই পাশে এখনও এ্যাপ্রোচ রোড না করায় রাস্তা ধসে গিয়ে যান চলাচল হুমকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ২০২০ সালে ভয়াবহ বন্যায় উক্ত স্থানে ব্রিজটি ধসে যায়। এরপর এলজিইডি উপজেলার মহেশপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন স্থানে ব্রিজ নির্মাণে টেন্ডার আহবান করেন। ব্রিজটি নির্মাণ করতে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রায় ২ বছর সময় লাগে। এরপরও ব্রিজের দুই পাশে এ্যাপ্রোচ রোডের কাজ শুরু হয়নি। কোন রকমে ওই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা হলেও ভারী যান চলাচল করতে পারছে না। এমনকি পথচারীদের মোটর সাইকেল, অটোরিকশা, সিএনজি, কারগাড়ি, মাইক্রোবাস যোগে ওই পথ দিয়ে যাতায়াত করতে হুমকির মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় মহেশপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্ডল, মহেশপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, প্রভাষক সালজার রহমান, জাকিরুল ইসলাম, প্রভাষক নূর আলম লিখন, আশরাফ উদ্দিন আকন্দ, মোকারম হোসেন মাস্টার বলেন, সংশ্লিষ্ট এলাকা ও আশপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিনিয়ত ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়ে। এছাড়াও কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য ওই ব্রিজের উপর দিয়ে নিয়ে যেতে পারে না। জনগুরুত্বপূর্ণ ব্রিজ ও ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যাতায়াতের উপযোগী করার দাবি তোলেন তারা। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল হক জানান ব্রিজটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। তবে এলাকাবাসির দাবির মুখে ব্রিজটি যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে ব্রিজের দুই পাশে এ্যাপ্রোচ রোড করতে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারও নিযুক্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এর কাজ শুরু হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় নির্মিত ব্রিজের এ্যাপ্রোচ রোড না করায় যান চলাচল বিঘ্নিত

আপডেট টাইম : ০৫:৩০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪