অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা

আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল শুক্রবার পাটগ্রামের নাগরিক কমিটির আয়োজনে স্টেশনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বুড়িমারী স্থলবন্দরসহ লালমনিরহাট জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করতে দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের ১২ মার্চ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। কিন্তু এটি চলাচল করছে লালমনিরহাট সদর থেকে। উদ্বোধনের ৬ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকার পথে এ ট্রেন চলছে না।

এতে জেলার বাকি চারটি উপজেলার মানুষ বঞ্চিত থেকে যাচ্ছেন। সরাসরি বুড়িমারী থেকে ট্রেনটি দ্রুত চলাচল না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে জানান তারা। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজিব প্রধান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক
হাফিজুল হক প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল প্রমুখসহ জনসাধারণ ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০৬:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪