অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

নওগাঁর মান্দায় নিহত রমজানের পরিবারকে অনুদান দিল জামায়াত ইসলাম

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধরে নিহত রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে এক লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। রোববার বিকেলে পরানপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ উপলক্ষে সোনাপুর গোয়ালপাড়া মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. মাছির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাও. মোস্তফা আল আমিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সুপারিনটেনডেন্ট আবদুর রাকিব, পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খাঁন, জামায়াতনেতা আবদুল কাইয়ুম, উপজেলা যুব জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি আবদুস সামাদ প্রমুখ। শেষে নিহত রমজান আলীর স্ত্রী সামছুন্নাহারের হাতে জেলা জামায়াতের পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেওয়া হয়। এর আগে ১৫ আগস্ট নিহতের পরিবারের হাতে জামায়াতের পক্ষ থেকে আরও এক লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছিল। উল্লেখ্য, গত ১১ আগস্ট আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধরে নিহত হন পরানপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

নওগাঁর মান্দায় নিহত রমজানের পরিবারকে অনুদান দিল জামায়াত ইসলাম

আপডেট টাইম : ০৫:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪