পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নওগাঁয় যৌতুকের বলী গৃহবধূর মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধ

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁয় যৌতুকের দাবীতে স্বামীর দেয়া আগুনে দগ্ধ হওয়ার ৮দিন পর চিকিৎসাধীন অবস্থায় ফজিলাতুন নেছা নামে এক গৃহবধূর মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ছাত্র সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা মানববন্ধনে অংশ নেয়। ফজিলাতুন নেছা নওগাঁ সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্য ছিলেন। মানববন্ধনে বিএনসিসি’র সদস্যরাও অংশ নেয়। উল্লেখ্যে: গত ৪ বছর আগে নওগাঁ সদর উপজেলার ভবানিপুর গ্রামের তারেক রহমানের ছেলে গোলাম রাব্বানীর সাথে বিয়ে হয় ফজিলাতুন নেছার। সেসময় বিভিন্ন উপহার সামগ্রি দেয়া হয়। কিন্তু তারপরও যৌতুকের জন্য নির্যাতন করা হতো। গত ২৭ আগস্ট যৌতুকের জন্য ঘরে আটক রেখে ফজিলাতুন নেছার শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় তার স্বামী গোলাম রাব্বানী। তাকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর মারা যান। ঘটনায় গৃহবধুর বাবা ফজলুর হোসেন বাদী হয়ে গোলাম রাব্বানীসহ তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলার পর স্বামী গোলাম রাব্বানীকে গ্রেফতার করা হলেও শশুর, শাশুড়ি ও দেবরকে আটক করা হয়নি। দ্রুত আসামীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নওগাঁয় যৌতুকের বলী গৃহবধূর মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধ

আপডেট টাইম : ০৩:৩৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪