অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

পাটগ্রাম সীমান্তে বিজিবির উদ্যোগে ও স্থানীয় ছাত্র-জনতার সমন্বয়ে রাস্তা নির্মাণ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে ও স্থানীয় ছাত্র-জনতার সমন্বয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদস্যরা পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধরলা নদীর জোড়া ব্রিজ এলাকার ভেঙ্গে যাওয়া রাস্তা নির্মাণ মেরামত ও সংস্কার করে।

বিজিবি সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ধরলা নদীর নিকটবর্তী জোড়া ব্রিজের উভয় পাশের এ্যাপ্রোচ সড়কের মাটি পানির স্রোতের কারণে ধস নামে। ফলে পার্শ্ববর্তী প্রায় ১২০ ফুট দীর্ঘ অংশ ভেঙে রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে।

এতে সব প্রকারের যানবাহন চলাচলসহ ১০টি পাড়া-মহল্লার প্রায় ১০-১২ হাজার সাধারণ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াত এবং জরুরি মূহুর্তে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে এলাকাবাসীর খুবই অসুবিধার সম্মুখীন হয়।

বিষয়টি বিজিবিকে জানানো হলে স্থানীয় জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে রংপুর সেক্টরের নির্দেশনায় ৬১ বিজিবির উদ্যোগে স্থানীয় ছাত্র-জনতার সমন্বয়ে প্রায় ৩৩৫ ফুট প্যালাসাইড, ১৫ হাজার সিএফটি মাটি, ২টি সাইড ড্রেনসহ আনুষঙ্গিক সড়ক নির্মাণ করা হয়। এ ছাড়া ৫০টির বেশি বৃক্ষরোপণ ও ঘাসের চাপড়া (টার্ফিং) স্থাপনসহ রাস্তা মেরামত ও সংস্কার করা হয়।

এ সময়ে বিজিবির বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় ছাত্র-জনতা,গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পাটগ্রাম সীমান্তে বিজিবির উদ্যোগে ও স্থানীয় ছাত্র-জনতার সমন্বয়ে রাস্তা নির্মাণ

আপডেট টাইম : ০৩:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪