অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

মরহুম সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

( বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদিঘী উপজেলা সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এই উপলক্ষে সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের ১২জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উক্ত বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক দেওয়ান আল আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মুকুল, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিরা। উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের প্রতি বছরই কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মরহুম সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

আপডেট টাইম : ১০:৫২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪