অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নদীতে ভেসে আসা মেহেদি রাঙানো হাতে “আই লাভ ইউ” লেখা তরুণীর পরিচয় মিললো

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট তিস্তা নদীতে ভেসে এসে চরে বালুতে আটকে থাকা মেহেদী রাঙানো হাতে “আই লাভ ইউ” লেখা অবস্থায় পিছনে হাত বাধা সেই তরুণীর মরদেহের পরিচয় পাওয়া গেছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার চর থেকে ওই মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।

মেয়েটির নাম জোসনা। সে নীলফামারী জেলার ডিমলা থানার খড়িবাড়ী এলাকার জহর আলীর স্কুল পড়ুয়া মেয়ে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৯ দিন আগে একই জেলার চাপানী এলাকার জহিদ মিয়ার সঙ্গে বিয়ে হয় জোসনার। বিয়ের পরে চাচাতো বোনের বিয়েতে দাওয়াত খেতে নিজ বাড়ীতে এসেছিলো জোসনা। শুক্রবার ২০ সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয় জোসনা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে তাদের সন্দেহ যে জোসনা বয়ফ্রেন্ড এর সঙ্গে পালিয়েছে।

এদিকে, নিখোঁজের ৪দিন পর তিস্তা নদীর তীব্র স্রোতে ভেঁসে এসে মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা মাঝের চরে ওই মরদেহ আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জোসনার হাত পিছন থেকে বাঁধা ছিল এবং মুখমণ্ডল ছিল ঝলসে যাওয়া ও তার মেহেদী রাঙা হাতে লেখা ছিল ‘আই লাভ ইউ’ এটি দেখে সকলেই বিস্ময় হতবাক। এলাকাবাসীর দাবি সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে ও প্রকৃত অপরাধী কে জানা যাবে।।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন,ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনকে হস্তান্তর করা হবে। সৃষ্ট ঘটনায় আদিতমারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নদীতে ভেসে আসা মেহেদি রাঙানো হাতে “আই লাভ ইউ” লেখা তরুণীর পরিচয় মিললো

আপডেট টাইম : ০৮:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪