পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

কামরুল হাসান,সুন্দরগঞ্জ

বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন এবং প্রধান উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও বিভিন্ন শিক্ষক সংগঠনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে উপজেলা বিভিন্ন বেসরকারি কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, সুপার মাওলানা মো. ইদ্রিস আলী, মাওলানা মো. রফিকুল ইসলাম, সহকারি সহকারি প্রধান শিক্ষক মো. মাহমুদুল ইসলাম প্রামানিক প্রমূখ।

বক্তাগণ বলেন, একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের অধীনে পরীক্ষা অথচ সরকারি বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করা হয়েছে। যা শিক্ষার গুণগতমান উন্নয়নে প্রধান অন্তরায়। দেশের ৯৭ ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এখন সকল শিক্ষক-কর্মচারীর প্রাণের দাবি। পরে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে সরকার প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

আপডেট টাইম : ০১:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪