অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

(বগুড়া) প্রতিনিধি : শেরপুরে আওয়ালীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া গ্রামস্থ সেলিমগড় ঈদগাহে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে গার্ড অব অনার প্রদান করে। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম ওবায়দুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত বুধবার রাতে সেরুয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করার পর দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। এছাড়া দীর্ঘদিন যাবত তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন। মরহুমের জানাজায় আরো শরীক হন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহজামাল সিরাজী, আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম পোদ্দার ববিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এদিকে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী। বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Tag :

গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট টাইম : ০৪:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪