অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় বিলের পানিতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মিরপুর এলাকার আব্দুল্লাহেল কাফির মেয়ে প্রত্যাশা এবং একই এলাকার মামুন ইসলামের মেয়ে নিশা। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিন শিশু স্থানীয় বিলে গোসল করতে গেলে দুই জন পানিতে তলিয়ে যায়। অপর শিশুর কান্নার আওয়াজে স্থানীয়রা এগিয়ে এসে দুই মৃত শিশুকে উদ্ধার করে।
ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিশু দুইটির মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় বিলের পানিতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

আপডেট টাইম : ১১:৫৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪