অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

(নওগাঁ) প্রতিনিধি :
সান্তাহার রেলওয়ে এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন রাণীনগর স্টেশনের চকের ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁর রাণীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইল প্রামানিকের ছেলে কুরবান প্রামানিক (৩০) ও একই গ্রামের কুরবান প্রামানিকের মেয়ে কোহেলী (১০)।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০ টায় রাণীনগর স্টেশনের দক্ষিণে চকের ব্রিজ নামক স্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান বাবা ও মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন। এরপর লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

আপডেট টাইম : ০২:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪