পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ প্রাণ গেল দুই জনের

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এঘটনায় শিশুসহ আহত হয়েছেন পাঁচজন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম কালিকাপুর রানা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক জিতেন্দ্রনাথ সাহা (৫৫) তিনি সদর ইউনিয়নের ওমরপুর হাটুয়া এলাকার হরেন্দ্রনাথ সাহার ছেলে। অপরদিকে নিহত অটোরিকশার এক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- সিরাজগঞ্জ উল্লাপাড়ার নান্দী মধু এলাকার ওয়াদুদ (৪২), কল্পনা বেগম (৪০), জিহাদ (১০) এবং দুজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল। কালিকাপুর ও রানা চত্বরের মাঝামাঝি গেলে বগুড়াগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত সিএনজি চালকের মরদেহ থানায় রাখা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে প‌রিবারের কাছে হস্তান্ত‌র করা হবে। অপরজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ প্রাণ গেল দুই জনের

আপডেট টাইম : ১২:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪