পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করতে বরগুনাতে অজ্ঞাত স্থানে বসে আওয়ামী লীগের শপথ

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি:

গণআন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ ঘটনার পর টানা দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দলটির বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান।

কিন্তু সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবারও নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বরগুনায় মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করতে অজ্ঞাত স্থানে বসে আওয়ামী লীগের শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে এ শপথ পাঠের স্থান ও সময় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ব্যানারে বিভিন্ন বিষয় লিখে বেলুন ওড়াতেও দেখা যায় ওই ভিডিওতে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে প্রায় ২ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের অল্পসংখ্যক নেতাকর্মী একত্রিত হয়েছেন।

তাদের হাতে বেলুন ও ব্যানার। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো’। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল।

ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের শপথ পাঠে বলা হয়, ‘গৌরবময় মহান বিজয় দিবস ২০২৪। চারদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদি কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ছারখার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে।

এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে, জঙ্গি জামায়াত, বিএনপির অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবি মামলার সমুচিত জবাব দেব। গরিব-দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরভকে ফিরিয়ে আনবো।

জাগ্রত বিবেকবান দেশ প্রেমিকদের ঐক্য গড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবো। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করবো। জয় বাংলা।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মো. আব্দুল হালিম বলেন, বরগুনার বিভিন্ন উপজেলায় গোপনীয়ভাবে এটা করেছে। তিন চারজন মিলে বেলুন উড়িয়েছে এরকম ভিডিও দেখেছি। তবে কোথায় বসে করেছে তা জানতে পারিনি। দৃষ্টিগোচর হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করতে বরগুনাতে অজ্ঞাত স্থানে বসে আওয়ামী লীগের শপথ

আপডেট টাইম : ০৬:৪৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪