অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ ৩ অনুপ্রবেশকারী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুরের চোরাপথে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিন অনুপ্রবেশকারী এবং ২৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আটক তিন অনুপ্রবেশকারী হলো, সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামের সাইফুল মোড়ের ছেলে রসূল মোড়ল (২০), খুলনার তেরখাদা উপজেলার পাড়াজাড়ি গ্রামের দাউদ মোল্লার ছেলে আহমেদ মোল্লা (২৫) ও জয়পুরহাট জেলা সদরের হিসমি গ্রামের জব্বার মোল্লার মেয়ে রুবি খাতুন (২২)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে তিনজন অনুপ্রবেশকারী এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটক মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী তিনজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ ৩ অনুপ্রবেশকারী আটক

আপডেট টাইম : ০৪:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪