অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর

(বগুড়া) প্রতিনিধি :
বগুড়া কারাগারে অসুস্থ সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ। গত বৃহস্পতিবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর একটি দল সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করে র‍্যাব। পরের দিন বগুড়ার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেল সুপার ফারুক আহমেদ জানান, কারাগারে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে অ্যাম্বুলেন্সযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তিনি কার্ডিওলজি বিভাগের সিসিইউ এর ৯ নং বেডে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। সাবেক এমপি রিপুর পরিবার সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে রিপু হার্টের সমস্যায় ভুগছিলেন। তাঁর হার্টের দুইটি রক্তনালীতে ২৫ শতাংশ ও ৩০ শতাংশ ব্লক ছিল। তিনি পূর্বে হার্টের সমস্যাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসাও করিয়েছিলেন। এছাড়াও তাঁর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর সমস্যা রয়েছে। এর আগে ৪ ও ৫ আগস্ট বগুড়া শহরের শিববাটি এলাকায় রাগেবুল আহসান রিপুর বাসায় দুদফা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ৪ আগস্ট থেকেই তিনি স্বপরিবারে আত্মগোপন করেন তিনি। গত ৫ আগস্ট গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩ মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর

আপডেট টাইম : ০৫:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪