অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ করে দিলো বিজিবি, সীমান্তে টহল জোরদার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তের শূন্যরেখার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বর্ডারগার্ডকে (বিজিবি) কোনো কিছু না জানিয়ে গত শুক্রবার (১০জানুয়ারি) কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে বিজিবি সীমান্তে জনবল বৃদ্ধি করায় বেড়া নির্মাণের কাজ বন্ধ রেখেছে বিএসএফ।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপ পিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধকিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় ৩০ থেকে ৩৫ জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শূন্যরেখার দেড় শত গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয়। ৫১ রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি ও সীমান্তের স্থানীয় সূত্র জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেড়শো গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছিল।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় চুড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা এখনো উপনীত হতে পারেনি। গতকাল বিএসএফের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছিল। আমরা জনবল বৃদ্ধি করেছি। বিএসএফ কাজ বন্ধ রেখেছে। বিষয়টি নিয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। বিজিবি সীমান্তে শক্ত অবস্থানে আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ করে দিলো বিজিবি, সীমান্তে টহল জোরদার

আপডেট টাইম : ০৯:৫৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫