অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারকারী আহত ১

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি গরু পারাপারকারী শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি গোপনে রংপুরে চিকিৎসাধীন বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৯ নম্বরের ৪ নম্বর উপপিলার এলাকা দিয়ে বাংলাদেশি গরু পারাপারকারীদের ৪ থেকে ৫ জনের একটি দল ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়।
এ সময় ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় গরু নিয়ে ফেরার পথে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে শহিদুল ইসলামের পায়ে গুলি লাগে। তার সঙ্গীরা উদ্ধার করে রাতই রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের সত্যতা নিশ্চিত করেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারকারী আহত ১

আপডেট টাইম : ০২:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫